1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা - Dainik Cumilla
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দলের প্রতি তার ত্যাগের প্রতিদান হিসেবে পেলেন মন্ত্রিত্ব হাজী ইয়াছিন কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা কুমিল্লা পেল তিন মন্ত্রী, উচ্ছ্বাসে সাধারণ মানুষ মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত নাঙ্গলকোটে, অল্পের জন্য রক্ষা পেল শত শত যাত্রী কুমিল্লায় রেললাইনের ওপর ছিটকে পড়ে অটোচালকের মৃত্যু কুমিল্লায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২  আহত ৭ কুমিল্লায় মনিরুল হক চৌধুরীরকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ভালবাসা দিবস উপলক্ষে কুমিল্লায় ফুলের দোকানে দাম চড়া কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াতে ১ এনসিপি ১ স্বতন্ত্র ১ কুমিল্লায় নির্বাচন পর্যবেক্ষণ কার্ড নিয়ে বৈষম্য ও হয়রানির শিকার কর্মরত সাংবাদিকরা

কুমিল্লয় প্রবাসীর স্ত্রী সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লার হোমনায় ঘরের ভেতর প্রবাসীর স্ত্রী সন্তান ও তার ভাইয়ের সন্তানসহ ৩জনকে গলা কেটে হত্যা করা হয়েছে।
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন মনিপুর গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী(৩২), তার ৪বছরের ছেলে হোসাইন ও তার ভাই আবদুস সাত্তারের ছেলের ৫বছরের জোবায়ের।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয়রা জহিরুল ইসামের পরিবোরের কোনো সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এক পর্যায়ে জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, কে বা কারা তাদের গলা কেটে হত্যা করে। বসত ঘরের তিন কক্ষে তিনটি লাশ রেখে চলে যায়। সেগুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD