1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় নির্বাচনী জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

 

নেকবর হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তুতিমূলক “জরুরি পরিস্থিতি মোকাবিলা মহড়া” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাউজিং এষ্টেট মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় নির্বাচনকালীন একটি সম্ভাব্য সংকট পরিস্থিতি উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়—১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনের দিনে সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ একটি ভোটকেন্দ্রে দুইটি দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব যৌথভাবে দায়িত্ব পালন করে। এ সময় সন্ত্রাসী হামলায় কয়েকজন ভোটার ও একজন সহকারী প্রিজাইডিং অফিসার আহত হন।
পরিস্থিতির অবনতি ঘটলে বেসামরিক প্রশাসনের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। তাৎক্ষণিকভাবে একটি সেনা টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে ডিভিশন রিজার্ভ ফোর্স থেকে আর্মার্ড পার্সোন্যাল ক্যারিয়ার (এপিসি) এবং হেলিকপ্টারের মাধ্যমে অতিরিক্ত সেনাসদস্য দ্রুত মোতায়েন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর সময়োপযোগী, সমন্বিত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই ভোটকেন্দ্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়।
এটি ছিল নির্বাচনী মোতায়েনের অংশ হিসেবে আয়োজিত একটি প্রস্তুতিমূলক জরুরি প্রতিক্রিয়া মহড়া, যা ৩৩ পদাতিক ডিভিশন কর্তৃক ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পর্যায়ক্রমে নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়। এই মহড়ার মাধ্যমে সংশ্লিষ্ট ফরমেশন ও ইউনিটসমূহের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা, সমন্বিত কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি বাস্তবভিত্তিকভাবে যাচাই করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সারাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ইউনিটসমূহ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালী জেলায় মোতায়েন রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। আজ পরিচালিত এই মহড়া সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির সুস্পষ্ট প্রমাণ।
মহড়ায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD