1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার - Dainik Cumilla
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা- ৪ দেবীদ্বারে নির্বাচনী সহিংসতা:  এনসিপির প্রার্থী হাসনাতের সমর্থকদের হামলায় বিএনপির ৩ সমর্থক আহত কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের দেবীদ্বারে ট্রাক প্রতীকের গণসংযোগ করা কালে বিএনপি নেতার মাইক কেড়ে নেয়ার অভিযোগ দেবীদ্বারে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত তিতাসে যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক চৌদ্দগ্রামে নির্বাচন উপলক্ষে ছুটিতে আসা প্রবাসীদের সংবর্ধনা দিল জামায়াত তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্য- কর্নেল মেহেদী হাসান যারা চাঁদাবাজিতে অভ্যস্থ  হয়ে গেছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে না : নির্বাচনী জনসভায় ডা. তাহের হাসনাতকে হারাতে ‘ট্রাক প্রতীকে’র পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি’র ৪ শীর্ষ নেতা

তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

 

নেকবর হোসেন

কুমিল্লার তিতাস উপজেলার মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় অভিযান চালায় যৌথবাহিনী।অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টানগান, ৪টি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।
অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD