1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
বুড়িচংয়ে বোরকা - দাড়ি নিয়ে কটুক্তির প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সংবাদ সম্মেলন  - Dainik Cumilla
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
যারা চাঁদাবাজিতে অভ্যস্থ  হয়ে গেছে তাদের দ্বারা দুর্নীতি দূর করা সম্ভব হবে না : নির্বাচনী জনসভায় ডা. তাহের হাসনাতকে হারাতে ‘ট্রাক প্রতীকে’র পক্ষে ঐক্যবদ্ধ বিএনপি’র ৪ শীর্ষ নেতা দেবীদ্বারে ইসনানিয়াত বিপ্লবের ৪৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের বড়ফতেপুর বাজারে বিএনপি’র জনসভা ‎ কুমিল্লা বিভাগ বাস্তবায়নসহ যে সব বিষয় অগ্রাধিকার পেল দ্বীন মোহাম্মদের নির্বাচনে ইশতেহারে বুড়িচংয়ে বোরকা – দাড়ি নিয়ে কটুক্তির প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সংবাদ সম্মেলন  কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ দেবীদ্বারে ট্রাক প্রতীকের প্রার্থীকে নিয়ে গনসংযোগে নামলেন বিএনপি নেতা তারেক দেবীদ্বারঃ ভ্রাতৃকলহে থমকে আছে ২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়ক সংস্কার: এক বছর ধরে দুর্ভোগে ৮ গ্রামের মানুষ

বুড়িচংয়ে বোরকা – দাড়ি নিয়ে কটুক্তির প্রতিবাদে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সংবাদ সম্মেলন 

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি করা ইসলাম ধর্মের অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলেন, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এ বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখব।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে, যা দ্রুত পরিহার করা জরুরি।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD