1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষাধিক জনতা সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতের

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২২২ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ। সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের প্রত্যাশা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত-শিবির নেতাকর্মীসহ উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপি’র উপজেলা যুগ্ম সমন্বয়ক মো. মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমীর ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী, সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন এনসিপি’র আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মাছুম, মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কায়েম ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. শাহজাহানসহ জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD