1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে সেনা অভিযানে নারীসহ ৫ চিহ্নিত মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দেবীদ্বারে সেনা অভিযানে নারীসহ ৫ চিহ্নিত মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পঠিত

 

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার।। 

কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ২২৮ পিস ইয়াবা, নগদ ৩৫ হাজার ৭০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দসহ নারীসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে দেবীদ্বার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাসুদের নেতৃত্বে একদল সেনা সদস্য এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারিদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নং- ১৯) দায়ের করা হয়। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে আসামিদের কুমিল্লা আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন,- দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের সাহেব আলী মেম্বারের বাড়ির ইসমাইল হোসেনের ছেলে বিল্লাল হোসেন বিল্লু (৩৫) ও তার ছোট ভাই মো. জালাল উদ্দিন পিন্টু (২৮), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাক (মনু মেম্বার)’র ছেলে মো. মহসীন মিয়া (৫২), তার স্ত্রী আমেনা আক্তার (৪৫) এবং সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (২৩)।
দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মতিন জানান, সেনা অভিযানে আটককৃত মহসীনের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৩৫ হাজার ৭০০ টাকা, বিল্লুর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল, জালালের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, আমেনা আক্তারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং পাভেলের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি ছাড়াও চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ দখলসহ নানা অভিযোগ রয়েছে। জব্দকৃত মালামালের সিজার তালিকা প্রস্তুত করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD