1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে- আসিফ মাহমুদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে– আসিফ মাহমুদ

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পঠিত

দৈনিক কুমিল্লা ।।
ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারী) রাতে কুমিল্লার টাউন হল মাঠে জাতীয় নাগরিকপাটি(এনসিপি) জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, একজন মানুষকে সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায়, পরনির্ভরশীল করে রাখার চেয়ে তাকে কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা, আত্ন নির্ভরশীল, মর্যাদাবান হিসেবে গড়ে তোলার উপর আমরা গুরুত্ব দিতে চাই। সেজন্য ১১ দলীয় জোট আগামী বাংলাদেশে কাজ করে যাবে।
ঋণখেলাপি ও বিদেশী নাগরিকদের মনোনয়ন দেয়ার বিষয়ে সমলোচনা করে তিনি বলেন-এদেশে ভোটাধিকার হরণ করার পরিণতি কি হয়েছে তা স্মরণ করে দেন। আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় প্রত্যাশা করেন তিনি।
এনসিপির নির্বাচনী পদযাত্রায় ১১দলীয়জোটের কুমিল্লা-৬ সদরের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা-৮আসনের প্রার্থী অধ্যক্ষ সফিকুল আলম হেলালসহ এনসিপি -জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।
এর আগে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকা থেকে নির্বাচনী পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জান্নাতুল ফেরদৌস
২৮-১-২০২৬

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD