1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৫ মামলার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ১৫ মামলার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে সবুজ মিয়া (৩৫) নামে ১৫ মামলার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার ( ২৬ জানুয়ারি ) রাতে উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম জানান, যৌথবাহিনির অভিযানে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD