1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
কুমিল্লায়  অসহায় মানুষের হাতে তুলে দেয়া হলো  ঈদ সামগ্রী  - Dainik Cumilla
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা কুমিল্লায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ বর্ণিল আয়োজনে কুবিতে পহেলা বৈশাখ উদযাপন কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে ৭ জন নিহত, আহত ৬ জন

কুমিল্লায়  অসহায় মানুষের হাতে তুলে দেয়া হলো  ঈদ সামগ্রী 

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার পঠিত
স্টাফ রিপোর্টার  ।। 
কুমিল্লার দেবিদ্বারে গরীব-অসহায় ও নি:স্বদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের স্ত্রী ও সন্তানরা।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঈদ সামগ্রী উপজেলার গুণাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকোট এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এমপি রাজী মোহাম্মদ ফখরুলের স্ত্রী ব্যাংক কর্মকর্তা সামান্থা সৃষ্টি ও তিন কণ্যা মরিয়ম মুন্সী, মাদিহা মুন্সি ও আইস্লিন ইয়ানা এলাকার অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজ হাতে ঈদ উপহার বিতরণ করেন।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ১ লিটার তেল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই ও এক প্যাকেট পাউডার দুধ।
এমপি রাজী ফখরুলের স্ত্রী ব্যাংক কর্মকর্তা সামান্থা  বলেন, ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই ঈদে সবার মুখে হাসি ফুটে উঠুক। মুসলিম বিশে^র এই বৃহৎ উৎসবের দিনে সবার দিনগুলো ভাল কাটুক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD