1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ইয়াছিন আরাফাতের সাথে নির্বাচনী ঐক্য নেতৃবৃন্দের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ইয়াছিন আরাফাতের সাথে নির্বাচনী ঐক্য নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৯২ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাতের সাথে ঐক্যবদ্ধ বাংলাদেশ নেতৃবৃন্দের মতবিনিময় সভা বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা অফিস সম্পাদক সাবেক চেয়ারম্যান সারওয়ার কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য কুমিল্লা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা মীর সুলাইমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুন নূর, নাঙ্গলকোট পৌরসভা আমির হারুনুর রশিদ, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা দক্ষিণ সেক্রেটারি হাফেজ মাওলানা হাছান, এনসিপি নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত সমন্বয়ক আরিফ হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদের জসিম, খেলাফত মজলিস লালমাই উপজেলা তত্ত্বাবধায়ক মাওলানা আমির হামজাহ, বাংলাদেশ খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নুরুচ্ছালাম, লালমাই উপজেলা সভাপতি মাওলানা আমানুল্লাহ, এনসিপি লালমাই উপজেলা যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ ইউসুফ আলী, সেক্রেটারি মাওলানা নূরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, লালমাই উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, নাঙ্গলকোট পৌরসভা সহকারী সেক্রেটারি জোবায়ের উদ্দিন খন্দকার, খেলাফত মজলিস নাঙ্গলকোট উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ শহিদুল ইসলাম, এনসিপি প্রতিনিধি সাদ্দাম হোসেন, বিডিপি নাঙ্গলকোট উপজেলা সভাপতি শরীফ আব্দুল্লাহ, ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা আর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া আজাদ, নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD