1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সামাজিক সহযোগিতায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা দরিদ্র দেবীদ্বারের আনোয়ারা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

সামাজিক সহযোগিতায় নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা দরিদ্র দেবীদ্বারের আনোয়ারা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞা, দেবীদ্বার।। 

কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের তেয়াপুস্কুরনী গ্রামের ওর্য়াড মেম্বার ইদ্রিস মিয়ার উদ্যোগে বিভিন্ন সামাজিক ব্যক্তি, সংগঠন ও প্রবাসীদের অর্থায়নে নতুন টিনের ঘর নির্মাণ করে দিলেন হতদরিদ্র আনোয়ারা বেগমকে।

বুধবার (২১ জানুয়ারি) উপজেলার তেয়াপুস্কুরনী গ্রামের ওই নারীর বাড়িতে নতুন ঘরটি শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে ঘরের চাবি হস্তান্তর করা হয় তার কাছে।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মু.শরিফুল ইসলাম, ইউনিয়নের ৩নং ওর্য়াড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ হারুন, মোঃ কবির হোসেন ভূঁইয়া, জয়নাল আবেদীন ধনু।

ইদ্রিস মেম্বার জানান, তিনি দরিদ্র আনোয়ারার দূরাবস্থা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিত্তবান ও মানবিক মানুষের কাছে একটি ঘর তৈরীর আবেদন জানান। তার আবেদনে কয়েক দিনের মধ্যেই ঘরের টাকা চলে আসে।

তিনি আরো জানান, তিনি বিভিন্নভাবে সামাজিক উন্নয়নে কাজ করেন। তার ব্যক্তিগত ফেসবুক পেইজে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে লাইভ করে আর্থিক সহযোগীতা কামনা করেন তিনি। এ নিয়ে নতুন চারটি ঘর নির্মান ও একাধিক অসুস্থ দরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন আর্থিক সহযোগীতা নিয়ে। তিনি গত চার পাঁচ মাস আগে স্থানীয় দরিদ্র আনোয়ারা বেগমের ঘরে বৃষ্টি পানি পড়া ও দুর্ভোগ নিয়ে লাইভ করেন। সেই লাইভে আর্থিক সহযোগিতা চাইলে ব্যাপক সাড়া পেয়ে দরিদ্র পরিবারটির জন্য নতুন ঘর নির্মাণ শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর দুই লাখ তেইশ হাজার টাকায় ঘরটি সম্পন্ন করেন। আনুষ্ঠানিক ভাবে ঘরটি শুভ উদ্বোধন মধ্যে দিয়ে ঘরের চাবি হস্তান্তর করা হয় তার কাছে।

আনোয়ারা বেগম’র স্বামী ও তিন কন্যা নিয়ে তাদের সংসার। ঘর পেয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, স্বামীর স্বল্প আয়ের উপর তিন কন্যাকে বিবাহ দিয়ে কোন রকমে তারা জীবিকা নির্বাহ করছেন। দীর্ঘদিন ধরে ভাঙ্গা একটি ঘরে বসবাস করছেন তারা। বর্ষাকালে টিনের চাল দিয়ে পানি পড়ত। এখন নতুন ঘর উপহার পেয়ে তিনি খুবই খুশি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD