1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ : ডা. তাহের - Dainik Cumilla
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ : ডা. তাহের

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ভোটে আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এই জোটে রয়েছে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহমেদ এবং জুলাই আন্দোলনে অগ্রণী ভ‚মিকা রাখা ছাত্র প্রতিনিধিরাও আমাদের সাথে আছে। আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। আমি নির্বাচিত হলে দলীয়ভাবে কাউকে বিবেচনা করবো না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে কাজ করব। আগামী নির্বাচনকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে। আগামীর বাংলাদেশ সব শ্রেণির মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ হিসেবে মনে করতে হবে। আগামী নির্বাচনে আমাদের তরুণ প্রজন্মে জন্য একটি সুখি সমৃদ্ধিশালী সমাজ উপহার দেয়ার জন্য একটি মাইলফলক হিসাবে কাজ করতে হবে। আমরা নারীদেরকে কখনোই পিছিয়ে দেখিনা। তারাও পুরুষের মতই সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। নারী অধিকারের ব্যাপারে আমরা অধিক সোচ্চার আছি।

ডা. তাহের আরও বলেন, আগামী নির্বাচন খুবই চ্যালেঞ্জিং জাতীয়ভাবে। স্বাধীনতার ৫৪ বছর পরে আমরা ভারতীয় দাসত্ব থেকে ৫ আগস্ট বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছি। আমরা স্বাধীন ছিলাম না। আমাদের একটা ভ‚খন্ড ছিল, কিন্তু যারাই সরকারে ছিল, তারা ভারতের সাথে বশ্যতার স্বীকার করে এদেশকে পরিচালনা করেছিল। আমাদের যুবকেরা জীবন ও রক্ত দিয়ে সে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। গড়েছি নতুন বাংলাদেশ।
তিনি আরও বলেন, ২০০১-০৬ সালে ক্ষমতা থাকাকালীন সময়ে আমি কোন ধরনের দুর্নীতি করিনি। কিন্তু সরকার আমাকে মিথ্যা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে ১৮ মাস জেলহাজতে রাখে। বিভিন্ন উপায়ে তদন্ত শেষে তারা আমাকে দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসেবে সার্টিফিকেট দিতে বাধ্য হয়।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কমিশনার ও মেম্বারদের নিয়ে মতবিনিময় সভায় ডা. তাহের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজারস্থ হোটেল খাদিজা ইনে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মু. সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মো. রুহুল আমিন, ওয়াজী উল্লাহ ভূঁইয়া খোকন, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, আবুল খায়ের, এমদাদুল হক শাহী, মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, ভিপি জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মামুন, আবদুল মমিন ভেন্ডার, সৈয়দ আহমেদ, ছোয়াব মেম্বার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD