1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২২৪ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষি-আবাদি জমির টপসয়েল কেটে বিক্রির দায়ে এক মাটি বিক্রেতাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানা আদায়ের পর অভিযুক্ত মাটি বিক্রেতাকে ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. সাফকাত আলী। এ সময় থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মো. সাফকাত আলী।

তিনি জানান, বুধবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় উপজেলার প্রশাসনের উদ্যোগে বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কাটা সহ ফসলি জমিতে গভীর খাদ সৃষ্টি করে অন্যত্র বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহিৃত এক মাটি ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিক জরিমানার অর্থ আদায় করা হয়েছে। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে, আবাদি জমি ও পরিবেশ রক্ষার্থে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. সাফকাত আলী। গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে মাটি ব্যবসায়ীদের জরিমানা ও অর্থ আদায়ের ঘটনায় উপজেলার সর্বস্তরের জনসাধারণের মনে কিছুটা স্বস্থি ফিরে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD