1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পঠিত

 

আবু কোরাইশ আপেল, দাউদকান্দি।। 
কুমিল্লার দাউদকান্দিতে ১০ দলীয় জোটের সাথে  সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ইলেকট্রিক ও প্রিন্ট্র মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় দাউদকান্দি পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। জামায়াত ইসলামীর দাউদকান্দি উপজেলার শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ও খেলাফত মজলিসের কুমিল্লা মহানগরের আমির সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে  ১০ দলীয় জোটের মধ্যে বক্তব্য রাখেন,প্রধান অতিথি কুমিল্লা-১(দাউদকান্দি-মেঘনা)আসনের বাংলাদেশ জামায়াত ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহালুল।

মতবিনিময়ে আরও বক্তব্য রাখেন কুমিল্লা -০১ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার  সভাপতি এইচএম শরিফুজ্জামান,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)দাউদকান্দি উপজেলা শাখার  প্রধান সমন্বয়ক ভূইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল,বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি শাকিল আহমেদ,দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ,উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার ও সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মসূচির সম্পর্কে তাদের অবস্থান তুলে ধরেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD