1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে ভাংচুর ও গাছ কর্তন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে ভাংচুর ও গাছ কর্তন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বসতভিটা থেকে উচ্ছেদ করতে আপন ভাইয়ের ঘর ভাংচুর ও বিভিন্ন বনজ-ফলজ গাছ কর্তন করেছে ওমান ফেরত বড় ভাই। উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা উত্তর পাড়ায় সোমবার সরেজমিন গিয়ে এ চিত্র দেখা গেছে। প্রতিকার চেয়ে ও দোষীর বিচার চেয়ে ভুক্তভোগী কাজল বেগম বাদি হয়ে গাছ কর্তনকারী ভাশুর বেলাল হোসেনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের খোকন মিয়ার ছেলে ওমান ফেরত বেলাল হোসেন ও দুবাই প্রবাসী শাহ আলমের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে দুবাই প্রবাসী শাহ আলমের স্ত্রী কাজল বেগমের উপর কয়েক দফা পরিকল্পিত হামলা করে তারই ভাশুর বেলাল হোসেন। এরই মাঝে খোকন মিয়ার কৃষি জমি থেকে তার পুত্র বেলাল হোসেন জোরপূর্বক মাটি বিক্রি করে দেয়। এনিয়ে বাতিসা ইউপি’র প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিনের নিকট খোকন মিয়া অবহিত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে ক্ষীপ্ত হয়ে রোববার সকালে বেলাল হোসেন তার ছোট ভাই শাহ আলমের মালিকানাধীন বাড়ির জায়গার সকল গাছপালা কর্তন ও বসতঘরের জানালা ভাংচুর করে। খবর পেয়ে আশ-পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গেলে সে চলে যায়। এর আগে বেলাল হোসেন তাঁর পিতা বৃদ্ধ খোকন মিয়াকে বেশ কয়েকবার মারধর করে। পিতার সাথে ঝামেলার কারণে ভাইয়ের ঘর ভাংচুর ও গাছপালা কর্তন করার উদ্দেশ্য খুঁজে পাচ্ছে না কেউ।

বেলাল হোসেনের মা আলেয়া বেগম ও প্রতিবেশী বাচ্চু মিয়া বলেন, ‘শাহ আলম প্রবাসে থাকে। সে কোন কিছুর সাথে জড়িত না থাকলেও অন্যায়ভাবে তাঁর মালিকানাধীন গাছপালা কর্তন ও ঘরের জানালা ভাংচুর করেছে তারই আপন বড় ভাই বেলাল হোসেন। আবার তার স্ত্রী কাজল বেগমকেও কয়েকবার মারধর ও শারীরিক নির্যাতন করেছে অভিযুক্ত বেলাল। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি’।

অভিযোগের বিষয়ে সোমবার বেলাল হোসেনের স্ত্রী আছমা আক্তার বলেন, ‘বেলাল হোসেনের পিতা খোকন মিয়া তার প্রতি অবিচার করেছে। বিদেশ থেকে পাঠানো টাকায় বেলাল হোসেনের নামে জায়গা না কিনে তিনি নিজ নামে কিনেছেন। তাছাড়া বেলাল হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে। চিকিৎসা চলছে। তবে, শাহ আলমের গাছপালা কর্তন ও ঘর ভাংচুর করা ঠিক হয়নি বলেও তিনি জানান।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম মডেল থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ ছানাউল্লাহ বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD