1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসা বাসে অগ্নিসংযোগ ‎প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসা বাসে অগ্নিসংযোগ ‎প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পঠিত


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ‎কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে মাদরাসার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা (রা.) মাদরাসার সামনের সড়কে এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সোমবার দুপুরে নানকরা-তারাশাইল সড়কে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সচেতন অভিভাবক সহ এলাকাবাসী।

‎মাদরাসার প্রতিষ্ঠাতা মজিবুর রহমান ভূঁইয়া জানান, রাতে দুর্বৃত্তরা বাসে আগুন দিলে নাইট গার্ড ও এলাকাবাসীর সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। কিছুদিন আগেও এই বাসটির ব্যাটারী চুরি করে নিয়ে যায় চোর। আমরা এর প্রতিকার চাই এবং দোষীদের সনাক্ত শেষে শাস্তির দাবি জানাচ্ছি।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদরাসার কো-অর্ডিনেটর মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, তত্ত্বাবধায়ক মো. আবু ইউসুফ, ইসলামী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. হাবিবুর রহমান, মাদরসার শিক্ষক মাওলানা মো. মনিরুজ্জামান রিয়াদ, শিক্ষিকা মনোয়ারা বেগম, স্থানীয় সমাজসেবক জহিরুল কাইয়ুম চৌধুরী। এ সময় বক্তারা বলেন, যারা ইসলামী শিক্ষা পছন্দ করেনা, যারা নবী রাসূলের সুন্নত পছন্দ করেনা, তারাই আজ মাদরাসা শিক্ষার্থীদের পরিবহন কাজে ব্যবহৃত বাসে আগুন দিয়েছে। তারা শিগগিরই দুর্বৃত্তদের গ্রেফতার করতে প্রশাসনের নিকট জোর দাবি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD