1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার পুলিশ সুপার মো: আনিছুজ্জামান, পিপিএম মহোদয় এর নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল কাজী মার্কেট টু ধান্যদৌল বাজারগামী তিন রাস্তার মোড়ে রাজ্জাকের দোকানের সামনে অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন একই উপজেলার শশীদল গ্রামের মো: সাদেক মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম প্রকাশ রাকিব (২৫) ও একই এলাকার মো: আমিনুল ইসলাম এর ছেলে মোঃ তারেক (২০) কে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম তপন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD