1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ২ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ২

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পঠিত

 

 

নেকবর হোসেন

 

কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণগ্রাম এলাকায় সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত এবং গুরুতর আহত হয়েছে ২ জন।(১৪ জানুয়ারি) বুধবার সাড়ে ৮টার দিকে কুমিল্লা- সালদা সড়কের দক্ষিণ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কুমিল্লা-সালদা সড়কে দিয়ে একটি সিএনজি শংকুচাইল থেকে ছেড়ে কুমিল্লা দিকে যাওয়া পথে দক্ষিণগ্রাম এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় ও মোটরসাইকেলের চালকসহ দুইজন গুরুতর আহত হয়।তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নিহত চালকের নাম মো.আনোয়ার হোসেন উরফে কালা মিয়া (৪৫)। সে কুমিল্লা সদরের আমড়তলী উত্তরপাড়া মৃত. জাহের মিয়ার ছেলে।ঘটনাস্থলে বুড়িচং থানার এসআই জয়নুল ও সঙ্গীয় ফোর্স মরদেহ ও সিএনজি,মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।স্থানীয় সিএনজি চালক মোজাম্মেল জানায়, এই সড়কে প্রতিদিন একটি না একটি দুর্ঘটনা হয়ে থাকে শুধু বেপরোয়া মোটরসাইকেলের চালকদের কারণে। সিএনজি চালক কালা মিয়া একজন ভালো লোক ছিলেন।
নিহত চালকের বোন জামাই রফিকুল ইসলাম জানায়, কালা মিয়া একজন দরিদ্র লোক ছিলেন এবং তার উপার্জনে পরিবার চলত।
এ বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানায়,দক্ষিণগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত হয়েছে,লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD