1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেপ্তার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত ৪ আসামী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন আসামীকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত ১২ জানুয়ারী (সোমবার) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আনিছুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম এর তত্ত্বাবধানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত বিভিন্ন এলাকার আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, শশীদল ইউনিয়নের মানোরা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী নাজমা বেগম, উত্তর তেতাভূমি গ্রামের সেলিম মিয়ার স্ত্রী মায়া বেগম(৫০),

মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মোঃ জালাল, পূর্ব চন্ডিপুর গ্রামের মোঃ বাশার এর ছেলে মোঃ কামাল হোসেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ আসামিদেরকে যথাযথ স্কট দিয়ে কুমিল্লা বিজ্ঞা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিম সত্যতা নিশ্চিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD