1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি মোঃ মোশাররফ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি মোঃ মোশাররফ

  • প্রকাশিতঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পঠিত

 

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে উপজেলায় ‘বিপ্লবী ছাত্র জনতা’র ব্যানারে হাদি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে মুরাদনগর ডি আর সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইমরান সরকার, বাইজিদ সরকার রুদ্র ও জানে আলম। বক্তারা বলেন, শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করতে হবে। তারা প্রশ্ন তুলে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার কী করছে? এখনো কেন হাদি হত্যাকারীদের গ্রেপ্তার করা যাচ্ছে না?” অবিলম্বে গ্রেপ্তার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

ইমরান সরকার জানান, আজ সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন তাওহিদ আহমেদ তুহিন, নাসিমুল আল তামিম, আশিক খান, সাজ্জাদ খান শান্ত, শিহাব আহমেদ, মেহরাজ মাহিন, সিয়াম সরকার ও ইয়ামিন সরকারসহ বিপ্লবী ছাত্র জনতার নেতাকর্মীরা।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD