1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হামলার নিন্দা জানিয়েছে বামাসাস নেতৃবৃন্দ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রকে হামলার নিন্দা জানিয়েছে বামাসাস নেতৃবৃন্দ

  • প্রকাশিতঃ শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৮ বার পঠিত
দৈনিক কুমিল্লা রিপোর্ট ।। 
কুমিল্লায় মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর হামলা এবং তাকে বিভিন্ন ভাবে  হয়রানি করে যাচ্ছে দুষ্কৃতকারীরা। শুভ্রকে শারিরীক ভাবে নির্যাতন, ১০ লক্ষ টাকা চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, মানহানি মূলক অপপ্রচার, পরিবার পরিজনকে হত্যাচেষ্টাসহ  নানা ধরনের  অপরাধ মূলক কাজ করে যাচ্ছে সন্ত্রাসীরা। শনিবার (১০ জানুয়ারি) সকালে মানবাধিকার কর্মী ও সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের ওপর এ ধরনের অপরাধ মূলক কর্মকান্ডের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ  মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাসাস) নেতৃবৃন্দ।
বাংলাদেশ  মানবাধিকার সাংবাদিক সংস্থা (বামাসাস) চেয়ারম্যান মীর্জা ফসিহ উদ্দিন আহমেদ, মহাসচিব মোঃ মাহাবুবুল আলম এবং সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা এক  বিবৃতিতে বলেন,  মানবধিকার কর্মী ও সাংবাদিক  মওদুদ আবদুল্লাহ শুভ্রকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের কর্তব্য। মানবধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) সাংবাদিক নেতৃবৃন্দ  মওদুদ আবদুল্লাহ”র পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী  সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ  জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD