1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে প্রশাসনের অভিযানে দু’শতাধিক দোকান উচ্ছেদ, জরিমানা আদায় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে প্রশাসনের অভিযানে দু’শতাধিক দোকান উচ্ছেদ, জরিমানা আদায়

  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২২৯ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরের যানজট নিরশনে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দোকানপাট উচ্ছেদে উপজেলা প্রশাসন শুক্রবার বিকালে অভিযান পরিচালনা করেছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নাঙ্গলকোট থানা, সেনা বাহিনী ও নাঙ্গলকোট পৌরসভা। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাতের দু’শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এছাড়া একই সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর নেতৃত্বে অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, নাঙ্গলকোট সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার বদিউজ্জামান।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, উপজেলা প্রশাসনকে সহযোগিতা করতে থানা পুলিশ সর্বাত্ত্বক সহযোগিতা করেছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা বলেন, উপজেলা সদরের নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও যানজট নিরশনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল মুক্ত ও উপজেলা সদরে যানজট মুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নাঙ্গলকোট বাজারের ফুটপাত দখল করে বসা সকল দোকান উচ্ছেদ করা হয়। এসময় ২জনকে ৩ হাজার টাকা জরিমান করা হয়েছে। ফুটপাত দখল মুক্ত রাখতে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD