1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত - Dainik Cumilla
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাধক ও লেখক রুহুল আমিন সাবের আর নেই বিভিন্ন মহলের শোক প্রকাশ —– প্রশাসনের উচিত দোষীদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া- মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক ব্রাহ্মণপাড়ায় স্ত্রী আত্মহত্যা: প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার দেবীদ্বারে গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার কুসিকের ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন করলেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ঈদ শেষে কমেনি ভাড়া, কুমিল্লা–ব্রাহ্মণপাড়া সড়কে নৈরাজ্যের অভিযোগ স্বাভাবিক ৬০ টাকার ভাড়া বেড়ে ১০০–১৫০, বিপাকে যাত্রীরা শ্রদ্ধা- ভালোবাসার সাথে  রাষ্ট্রীয় মর্যাদায়  ভাষা সৈনিক সাবেক এমপি ন্যাপ নেত্রী আমেনা আহমেদ জানাজা শেষে স্বামীর পাশে শায়িত  অধ্যাপক মোজাফ্ফর আহমেদের সহধর্মিনী ও ভাষা সৈনিক আমেনা আহমেদ আর নেই

ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আবদুল মতিন, ব্রাহ্মণপাড়া থানার এস আই সুজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী।
এ সময় প্রধান অতিথি মাহমুদা জাহান বলেন,সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও মানবিক করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে সমাজসেবাকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD