1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২ ঘন্টা বিলম্ব: মালগাড়ির ইঞ্জিনে লাকসাম ছাড়লো মহানগর এক্সপ্রেস - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

২ ঘন্টা বিলম্ব: মালগাড়ির ইঞ্জিনে লাকসাম ছাড়লো মহানগর এক্সপ্রেস

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক,লাকসাম।।

বিকল হয়ে ২ ঘন্টা ৫ মিনিট বিলম্বে মালগাড়ির ইঞ্জিনে লাকসাম ছাড়লো মহানগর এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এতে সহস্রাধিক যাত্রী বিড়ম্বনায় পড়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৭২১নং মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করে। এরপরই মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
পরে হাসানপুর থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
ইঞ্জিন বিকলের কারণে যাত্রীদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয় এবং স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ হাসানপুর থেকে একটি মালগাড়ির ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনের পরিবর্তে সংযুক্ত করে।
লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভুঁইয়া জানান, বিকল্প ইঞ্জিন সংযোজন শেষে বিকেল ৫টা ২৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD