1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত-এনসিপির মতবিনিময় সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে গণভোটে হ্যাঁ ও দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে জামায়াত-এনসিপির মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে গণভোটে হ্যাঁ ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করতে মতবিনিময় করেছে উপজেলা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় জামায়াতে ইসলামীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ এয়াছিন মজুমদার, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারী আবদুল্লাহ মোহাম্মদ মাছুম, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী। এনসিপির পক্ষে কেন্দ্রীয় সদস্য সুফিয়ান রায়হান, সমন্বয়কারী হুমায়ুন কবির মজুমদার, যুগ্ম সমন্বয়কারী মো. মামুন মজুমদার, সদস্য হানিফ পাটোয়ারী শরীফ, খালেদ রায়হান, আরিফুল ইসলাম, ইমাম হোসেন টিপু, শিহাব উদ্দিন নিরব, সালমান বাদশা প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণসচেতনতা তৈরিসহ কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনে জাতীয় নেতা ডা. তাহেরের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীককে চৌদ্দগ্রামের আপামর জনতা বিপুল সংখ্যক ভোট দিয়ে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD