1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত টাইম বোমা নিষ্ক্রিয়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৫ বার পঠিত

 

নেকবর হোসেন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর নিচে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা ৫ মিনিট পর্যন্ত এন্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ ডিসেম্বর সেনাবাহিনীর একটি টহল দল দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর নিচে ঝোপের ভেতর থেকে একটি সন্দেহজনক বিস্ফোরক বস্তু উদ্ধার করে। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলে বস্তুটি জব্দ করা হয়।
জব্দকৃত বিস্ফোরকটি ছিল লাল স্কচটেপে মোড়ানো, টেনিস বলের সমান আকারের এবং আনুমানিক ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ।
বিস্ফোরক নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলাকালে আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আব্দুল হালিম বলেন, এন্টি টেররিজম ইউনিটের (এটিও) বোম ডিসপোজাল টিমের সদস্যরা সকালে এসে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত একটি টাইম ফিউজ এক্সপ্লোসিভ (টাইম বোমা সদৃশ) সফলভাবে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD