1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নির্বাচনের তফসিল ঘোষণা করায় নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার আয়োজনে স্বাগত মিছিল বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে স্বাগত মিছিল শুরু করে নাঙ্গলকোট বাজারের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল পরবর্তী সমাবেশে নাঙ্গলকোট পৌরসভা আমির মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমির মাওলানা এস এম মহি উদ্দিন, জামায়াত সাবেক আমির মাস্টার আব্দুল করিম, পৌরসভা শ্রমিক কল্যাণ সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা, পৌরসভা জামায়াত নেতা মাওলানা সাহাব উদ্দিন, মাওলানা নুরুজ্জামান খন্দকার, মাওলানা আবুল বাশার আজাদ, মাস্টার জাকির হোসেন, ছাত্রশিবির নাঙ্গলকোট উপজেলা সদর সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া, উপজেলা দক্ষিণ সভাপতি সাখাওয়াত হোসাইন, পৌরসভা সভাপতি সাকিব রায়হান প্রমুখ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD