1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, ‎নাঙ্গলকোট প্রতিনিধি:

‎কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থনে এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার ঢালুয়া ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একাত্মতা প্রকাশ করেন। একাত্মতা প্রকাশ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

‎অনুষ্ঠান শুরুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া ঢালুয়া ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

‎উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ সভাপতি শোয়াইব খন্দকার, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম খন্দকার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব কামাল হোসেন মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া।

‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মুরাদ তালুকদার, ওমর ফারুক, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বেলাল মহাজন সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD