1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ডা. তাহেরের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ডা. তাহেরের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর সাথে মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ উনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌর সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সদর উত্তরের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা জামাল উদ্দীন ভূইয়া, মো. জাহিদ কবির মজুদার, মাওলানা রাকিবুল ইসলাম ভূইয়া, মো. আব্দুল কাদের ভূইয়া (খোকন), মো. আব্দুল হাই মিয়াজী সুমন সহ আরো অনেকে।

সাক্ষাৎকালে জামায়াত নেতা ডা. তাহের বলেন, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরী করতে বদ্ধপরিকর। আশা করি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তবেই আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD