1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত ১৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত ১৪

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী স্লিপার (এসি) বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় মো. আব্দুল জব্বার (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত আব্দুল জব্বার লালমনিরহাট জেলার সদর উপজেলার মরণখা গ্রামের ফজলুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। গত সোমবার দিবাগত রাতে দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পিরদর্শক (এসআই) ফারুক হোসেন।

দুঘর্টনায় আহতরা হলেন: বাসযাত্রী মো. শরীফ (২৮), ইমরান হোসেন (৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), মো. রিপন (২৮), মো. মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।

স্থানীয়দের বরাত দিয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের এসআই ফারুক হোসেন জানান, চিওড়া রাস্তার মাথার পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে মালবোঝাই একটি পিকআপ মহাসড়ক অতিক্রম করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস এর একটি স্লিপার যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে স্লিপার বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপে থাকা আব্দুল জব্বার নিহত হন ও স্লিপার বাসের ১৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিচয় সনাক্ত এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD