1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাউদকান্দিতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৭০ বার পঠিত

শামীম রায়হান ॥

এবার পবিত্র মাহে রমজানের মধ্যেই শুরু হচ্ছে বাংলা নতুন বছর। তাই নতুন বছরে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মিলতনায়তনের হল রুমে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ওইদিন সকালে দাউদকান্দি আদর্শ(পাইলট) উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা নিয়ে বাজার প্রদক্ষিন করে উপজেলা চত্বরে এসে শেষ হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে পহেলা বৈশাখ উদযাপন প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খোরশেদ আলম, সোহরাব হোসেন স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD