1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০০০ হাজার পিস ইয়াবাসহ আটক-১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০০০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

নেকবর হোসেন

কুমিল্লা বুড়িচং পাচোড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০০ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার পাচোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ সৈকত খান (৩৪) জেলার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামের মৃত শফিকুল হক এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিছ ইয়াবাসহ মোঃ সৈকত খান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD