1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা-৯ আসনের লাকসাম জংশন বাজারে ডঃ সরওয়ার ছিদ্দিকীর গণসংযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা-৯ আসনের লাকসাম জংশন বাজারে ডঃ সরওয়ার ছিদ্দিকীর গণসংযোগ

  • প্রকাশিতঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: 
কুমিল্লার লাকসাম জংশন বাজারে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় জংশন বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে শুরু করে জংশন রেলওয়ে স্টেশন প্লাটফর্মসহ বাজারের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ করেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
গণসংযোগকালে ডঃ ছৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সাথে কুশল বিনিময় করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

গণসংযোগকালে কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, অধ্যক্ষ মোঃ আবু তাহের, ২নং ওয়ার্ড আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাহহার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুন্নবী, মমিন মাওলা, ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবু বকর জাহিদসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD