1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিতঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৯ বার পঠিত

 

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট, কুমিল্লা।। 
কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়নের লবারতুপা পূর্ব পাড়ার মরহুম নূর মিয়ার ছেলে কৃষক কামাল হোসেনের ক্রয়কৃত ডাকাতিয়া নদীর পাড়ের দখলীয় ৬১শতক জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ সদস্য মহসিন স্বপনের বিরুদ্ধে। মহসিন স্বপন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। জমি দখলে বাধা দেয়ায় কয়েক দফা মহসিন স্বপনের নেতৃত্বে কামাল হোসেনের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসকল ঘটনায় ভুক্তভোগী কামাল হোসেন বাদী হয়ে কুমিল্লার আদালত, নাঙ্গলকোট থানা, নাঙ্গলকোট সেনা ক্যাম্প ও নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন কৃষক কামাল হোসেন।

ভুক্তভোগী কৃষক কামাল হোসেন বলেন আমার ক্রয়কৃত ৬১ শতক জমি জোরপূর্বক প্রভাব খাটিয়ে দখল করে নিয়েছে যুবলীগ নেতা মহসিন স্বপন। স্বপন প্রভাবশালী হওয়ায় আমি এ ঘটনায় বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। উল্টো বিভিন্ন দপ্তরে কিছু অসাধু লোকের খপ্পরে পড়ে আমার লাখ-লাখ টাকার ক্ষতি হয়েছে। জমি দখলের প্রতিবাদ করায় স্বপনের নেতৃেত্বে কয়েক দফা আমি ও আমার পরিবারের লোকজনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

কৃষক কামাল হোসেনের নিকট জমি বিক্রয়কারী আবুল হাশেম চৌধুরী ও আব্দুল কাদের চৌধুরী বলেন, আমরা কামাল হোসেন ও তার ভাই মনির হোসেনের নিকট নদী পাড়ের জমি যে নিয়মে বিক্রি হয় ওই নিয়মে বিক্রি করেছি। এখন কেন তাদের জমি দখল করে হয়রানি করা হচ্ছে আমাদের বোধগম্য নয়।

অভিযুক্ত মহসিন স্বপন বলেন, আমি মূল মালিকের কাছ থেকে জমি ক্রয় করেছি। এখন কামাল দাবি করছে সে অন্য ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করেছে। নদী পাড়ের জমির ওয়ারিশ মূলে বিক্রির সুযোগ নেই।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, আমি এই থানায় সদ্য যোগদান করেছি, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD