1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় বেগম জিয়ার আরোগ্য কামনায় হাজী ইয়াছিনের ধারাবাহিক কুরআন খতম ও দোয়া

  • প্রকাশিতঃ রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার পঠিত

 

 

 

নেকবর হোসেন

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ রোগমুক্তি কামনায় কুমিল্লায় টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে নানা ধর্মীয় আয়োজন চলছে। কুমিল্লা–০৬ আসনের জননেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ, পশু সদকা ও বিশেষ দোয়া-মাহফিল আয়োজন করা হচ্ছে প্রতিদিন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ে শুরুতেই কুরআন তেলাওয়াত ও খতম সম্পন্ন হয়। এরপর বিকেলে সেখানে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
দোয়া মাহফিলে অংশ নেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি ও মাহাবুবুর রহমান দুলাল। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, যুবদল নেতা মশিউর রহমান সজিবসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং কৃষকদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিন টানা ১০ দিন ধরে ধারাবাহিকভাবে কুরআন খতম, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করে যাচ্ছেন। এটি জননেতা ইয়াছিনের মানবিকতা, দলীয় দায়িত্ববোধ এবং নেত্রীর প্রতি গভীর ভালোবাসারই প্রতিফলন।
বক্তারা আরও বলেন, দেশনেত্রীর সুস্থতা আজ শুধু একটি দলের নয়, সমগ্র দেশের গণতন্ত্রপ্রত্যাশী মানুষের কামনা। তাঁরা দেশবাসীকে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করারও অনুরোধ জানান।
আয়োজকরাও জানান, নেত্রীর সুস্থতা না আসা পর্যন্ত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD