1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মনিরুল হক চৌধুরীর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

 

 

 

নেকবর হোসেন
কুমিল্লায় বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর টাউনহল মাঠে কুমিল্লা-০৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এ দোয়া সম্পন্ন হয়।

এসময় মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলার দরিবটগ্রাম মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নুরুল হক।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

মোনাজাত পূর্ববর্তী বক্তব্য মনিরুল হক চৌধুরী বলেন, এই মুহুর্তে, দেশের স্বার্থে, জনগনের স্বার্থে তারেক রহমানের পাশে বেগম জিয়াকে প্রয়োজন। ২০১৮ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বেগম জিয়াকে প্রস্তাব দেন, আপনি এবার বিরোধী দল হিসেবে অংশ নিলে আপনার এবং তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা আছে সবগুলা তুলে নেওয়া হবে। তখন তিনি বলেছিলেন, আপনি নিরপেক্ষ নির্বাচন করেন, জনগন ই ঠিক করে দিবে আমি বিরোধী ফল হবো নাকি প্রধানমন্ত্রী হবো।

তিনি বলেন, আসুন আমরা আজ ঐক্যবদ্ধ হয়ে নেত্রীর সুস্থতা কামনায় দোয়া করি। এই দোয়া কবুলের সময়ে আল্লাহর কাছে একটাই প্রার্থনা, আল্লাহ যেন নেত্রীকে আমাদের মাঝে সুস্থ করে ফিরিয়ে দেয়।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, সাবেক প্যানেল মেয়র হাজী আবদুস সালাম মাসুক।

উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবরক সভাপতি নাদিমুর রহমান শিশির, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়াজ রশিদ পিমু, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (১) আতিক সেলিম রুবেল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, খলিলুর রহমান মজুমদার, কাজী মাহবুবুর রহমান, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, বিএনপি নেতা মোস্তফা কামাল, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD