1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল - Dainik Cumilla
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়নের ৯নং ভুলুয়াপাড়া ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে ভুলুয়াপাড়া গাউছিয়া নূরানী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভুলুয়াপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে ‎দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদার।

জাতীয়তাবাদী শ্রমিক দল নাঙ্গলকোট উপজেলা সিনিয়র সহ সভাপতি এনামুল হক এনামের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা তালুকদার বেলাল, মক্রবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শরিফুল আলম নয়ন, যুবদল নেতা তোফায়েল আহমেদ, মোহাম্মদ এয়াছিন, ভুলুয়াপাড়া গাউছিয়া নূরানী মাদরাসা প্রতিষ্ঠাতা আবুল কালাম, সমাজ সেবক হাজী রফিকুল ইসলাম, হাজী আবুল বাশার, ডাক্তার রুহুল আমিন, মাস্টার আবুল হাশেম, মোহাম্মদ আলী, বাহরাইন প্রবাসী ছালেহ আহম্মেদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ভুলুয়াপাড়া গাউছিয়া নূরানী মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD