1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী গণসংযোগে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় দিনব্যাপী গণসংযোগে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী ড. মোবারক হোসাইন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে তিনি বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় এবং দোয়া কামনা করেন।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে দুপুরে তিনি লাড়ুচৌ–দীঘিপাড় এলাকার (১ নম্বর ওয়ার্ড) দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির কাজী মাহাবুব আলম।

পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বাইতুলমালের সম্পাদক মো. রবিউল হাসান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আবু কাউসার সরকার, ঢাকাস্থ ব্রাহ্মণপাড়া উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি ও জামায়াত নেতা শরিফুল আলম, এবং শিদলাই ইউনিয়ন ওলামা সভাপতি গোলাম জিলানী।

এ ছাড়াও ইউনিয়ন ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।

দাঁড়িপাল্লা মার্কায় সমর্থন চেয়ে এডভোকেট ড. মোবারক হোসাইন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে আমি বদ্ধপরিকর। আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের এ যাত্রাকে সফল করবেন—এ প্রত্যাশা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD