
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকালে দৌলখাঁড় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাঙ্গলকোট উপজেলা সদস্য সচিব কামরুজ্জামান টিটু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী হাসেম, জয়নাল ফরায়েজী, হারুনুর রশিদ, সৈয়দ সুমন, আব্দুল মান্নান, দৌলখাঁড় ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম ভূঁইয়া, সদস্য সচিব মনির মজুমদার, যুগ্ম আহ্বায়ক মিজান ফরায়েজী, ওয়াসিম, স্বপন, আনোয়ার হোসেন, সদস্য মহসিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম কিরন, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা স্বপন ফরায়েজী প্রমুখ।