1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
শ্রীমন্তপুর নিবাসী এমদাদুল হক পক্কুর ইন্তেকাল - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

শ্রীমন্তপুর নিবাসী এমদাদুল হক পক্কুর ইন্তেকাল

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।

বুড়িচং উপজেলার শ্রীমন্তপুর নিবাসী ও আনন্দপুর পশ্চিমপাড়াস্থ হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ:) মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটির উপদেষ্টা সদস্য এবং সাবেক সেনাবাহিনী সুবেদার অবসর এমদাদুল হক পক্কু (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
৩ ডিসেম্বর, বুধবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর শ্রীমন্তপুর এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম এমদাদুল হক পক্কুর ইন্তেকাল গভীর শোক ও সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, জাতীয় পার্টির উপজেলা সভাপতি মোঃ জসিম উদ্দিন মাষ্টার, সৈনিক কল্যাণ সমিতির সভাপতি , হযরত শাহসূফী ফকির আব্দুস সালাম (রহ: ) মাজার ও খানকা শরীফ পরিচালনা কমিটি আনন্দপুর এর সভাপতিসহ আরো অনেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় মরহুমের মেঝো ছেলে নাজমুল হক ইমন জানাযায় উপস্থিত সকলের কৃতজ্ঞতা প্রকাশ ও তার বাবার জন্য দোয়া কামনা করে। মরহুমের জানাযায় বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD