1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ আটক-১

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

নেকবর হোসেন।। 
কুমিল্লা সদর শালধর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। এসময় মাদক চোরাচালান কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

বুধবার (৩ ডিসেম্বর) জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী খোকন মিয়া (৪৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আশরাফ আলী এর ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শালধর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাজাসহ খোকন মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD