1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
‎ব্রাহ্মণপাড়ায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

‎ব্রাহ্মণপাড়ায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত


 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের প্রদর্শনী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্য্যালয়ের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এই প্রদর্শনী বিতরণ করা হয়। উপজেলার ৮টি ইউনিয়নের ৩০ জন কৃষাণ-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণ করা হয়। এছাড়া উপকরণ হিসাবে প্রত্যেককে ২০ প্রকারের সবজি বীজ, ৬টি করে ফলের চারা, জৈব ও রাসায়নিক সার, নেট, ঝাঁঝড়ি, বীজ সংরক্ষণের জন্য ড্রাম ও সাইনবোর্ড বিতরণ করা হয়। পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মুখলেছুর রহমান, উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মান্নান, উপসহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ তফাজ্জল হোসেনসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী বিতরণের আগে কৃষাণ-কৃষাণীদের মাঝে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে। এই বাগানের মাধ্যমে নিজের পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে সবজি বিক্রি করে লাভবান হওয়া যায়। আশা করা যাচ্ছে আবহাওয়া ও সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD