1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাঁড়িপাল্লার বিজয় চিহ্ন দেখা যাচ্ছে" কুমিল্লা-৯ আসনের লাকসামে গণসংযোগকালে ডঃ সরওয়ার ছিদ্দিকী - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

দাঁড়িপাল্লার বিজয় চিহ্ন দেখা যাচ্ছে” কুমিল্লা-৯ আসনের লাকসামে গণসংযোগকালে ডঃ সরওয়ার ছিদ্দিকী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক: লাকসাম।।  
কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজারে গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টি পর্যন্ত দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোড, পূর্ব বাজার, নোয়াখালী রেলগেইট, চাউল বাজার, মেইন রোড ও উত্তর বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, মানুষের মাঝে ইসলামের পক্ষে যে সাড়া জেগেছে তাতে দাঁড়িপাল্লার বিজয় চিহ্ন দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের বিজয় সুনিশ্চিত। আমাদের নেতৃবৃন্দের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। মহান আল্লাহর ইচ্ছায় আমরা জয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ। এ সময় তিনি সকল পর্যায়ের কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর সুচিন্তিত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ আবুল হাশেম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম খোকন, সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেন মুন্সিসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD