1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লটারিতে কুমিল্লায় পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি - Dainik Cumilla
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ

লটারিতে কুমিল্লায় পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ বার পঠিত

 

নেকবর হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলায় বড় পরিসরে থানা পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলার মোট ১৮টি থানার সবকটিতেই নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে পদায়ন তালিকায় এসব কর্মকর্তার নামের পাশে ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।
কুমিল্লার ১৮ থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন,লালমাই থানায় মো: নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান,দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান,বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফুর রহমান,দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিন থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসাইন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম,লাকসাম থানায় মাকসুদ আহাম্মদ।এছাড়া মনোহরগঞ্জ থানায় শাহীনূর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মো: হাসান জামিল খান, বাঙ্গরাবাজার থানায় মোঃ আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়ন সম্পন্ন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD