1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণপাড়ায় ব্যারিস্টার মামুনের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪০ বার পঠিত

 

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলার টাটেরা প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

বাংলাদেশ বার কাউন্সিল এর এডুকেশন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) গণমানুষের নেতা ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুলাহ আল মামুন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগম খালেদা জিয়া দেশের অবিসংবাদিত নেত্রী। তার নেতৃত্বে দেশ একটি সুষ্ঠ, সুন্দর ও উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে গিয়েছিল। তার বলিষ্ঠ নেতৃত্বে দেশের জনগণ পেয়েছিল শান্তি ও সমৃদ্ধময় একটি দেশ। মাদার অফ ডেমোক্রেসি ও আপসহীন এ নেত্রীর দ্রুত সুস্থতার জন্য আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই। মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি, উনি যেন বেগম খালেদা জিয়াকে আরোগ্য দান করে। সুস্থ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আবারও সরব ভূমিকা রাখতে পারেন এবং দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারেন।

মিলাদ ও দোয়া মাহফিলে, এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খান

এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, বুড়িচং উপজেলার বিএনপি নেতা খোরশেদ আলম লাভলু, এম এইচ ফারুক

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান ভূইয়া দিদার, আকরামুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জয়নাল হাজারী, আবুল বাশার, বাদল, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হাসান ভূইয়া, জয়নাল আবেদিন,গাজী মোঃ ইসরাফিলসহ উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বেগম জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD