1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচং প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচং প্রেসক্লাবের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ বার পঠিত

 

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং ।।

কুমিল্লার বুড়িচং থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলামের সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে এ সভার অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের উপদেষ্টা আবু মুসা, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. সাফি, সাহিত্য সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আব্দুল্লাহ এবং নির্বাহী সদস্য রাকিবুল ইসলাম রনি, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, হাসিবুল ইসলাম সবুজ, মারুক হোসেন ও মো. কিবরিয়া।

মতবিনিময় সভায় ওসি শাহিনুল ইসলাম বুড়িচং থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। চুরি, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যমের তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত ওসিকে স্বাগত জানান ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD