1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআনখানি, খাবার বিতরণ ও বিশেষ দোয়া

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআনখানি, বিভিন্ন মাদ্রাসায় এতিমশিশুদের জন্য খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, কুমিল্লা–৬ আসনের জনপ্রতিনিধি হিসেবে পরিচিত হাজী আমিন উর রশিদ ইয়াছিনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালিত হয়। প্রথমে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় তাদের জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলাদাভাবে দোয়া করা হয়। এছাড়া একই দিনে বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দোয়ার অনুষ্ঠানে আলোচকরা, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং গণতন্ত্রের জন্য তার নিরলস সংগ্রামের কথা স্মরণ করেন। তারা বলেন, গণমানুষের ভালোবাসায় দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া অব্যাহত আছে এবং এ ঐক্যবদ্ধ মানসিকতা বিএনপিকে আরও শক্তিশালী করে তুলবে।

মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
দলীয় নেতারা আরও বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য কুমিল্লা–৬ আসনে ধারাবাহিকভাবে হাজী ইয়াছিনের উদ্যোগে দোয়া, এতিমখানায় খাবার বিতরন, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে এবং যতদিন না দেশনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD