1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মোঃ আনিসুজ্জামান

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২১৫ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ আনিসুজ্জামান, পিপিএম। যোগদানের পূর্বে তিনি ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর সহকর্মীদের সাথে পরিচিতি পর্বে তিনি জনবান্ধব, নিরাপদ ও সেবা-ভিত্তিক কুমিল্লা গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং পূর্ণ পেশাদারীত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ুপুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সর্বোচ্চ সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে—এটাই আমাদের লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে—এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD