1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের সি পি আর প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয় (টমছম ব্রিজ) নিউ হোস্টেলের বিপরীত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মোঃ এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নজরুল ইসলাম রিপন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর আমিনুল ইসলাম বুলবুল , প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার ইনস্টিটিউট অব চাঁদপুর এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মোঃ আরিফ গাজী, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ঢাকা কেরানীগঞ্জ শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান।

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা শাখার কোর্স কো- অডিনেটর মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় ও পরিচালক মোঃ শফিউল আলম এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারী হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডা : শান্তা আক্তার আরোহি, শাখা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম , ইনচার্জ শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মোঃ শিহাবুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন মহামারি করোনা কালীন সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরা অবগত।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম রিপন বলেন,গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকগন। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে তিনি আশা করেন। সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্ৰামীণ এবং প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিক দৃষ্টি দেওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মামনা ক্রেষ্ট দিয়ে বরন এবং প্রশিক্ষণার্থীদের সনদ ও আইডি কার্ড প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD