1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও কেন্দ্র সভা অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন ও কেন্দ্র সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড (ছাতিয়ানী, বৈলপুর ও ছোটখিল) জামায়াতে ইসলামীর কেন্দ্র সভা অনুষ্ঠিত হয়েছে। পরে একই কেন্দ্রের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি মো. শাখাওয়াত হোসেন শামীম, ইউনিয়ন জামায়াত নেতা ও ছাতিয়ানী কেন্দ্র কমিটির আহবায়ক মো. ওমর ফারুক পন্ডিত।

বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব এবং মুন্সীরহাট ইউনিয়ন জামায়াত নেতা মো. কফিল উদ্দিন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার মাসুম বিল্লাহ, জামায়াত নেতা ডা. তাজুল ইসলাম, ইউনিয়ন যুববিভাগের সহকারী সেক্রেটারি নেতা এডভোকেট মো. সাইফ উদ্দিন মজুমদার, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. কামরুল হাসান।

জামায়াত নেতা আহসান উল্লাহ মোল্লার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নবান্ন মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, জামায়াত নেতা মো. ইব্রাহীম মোল্লা, মো. নাসির উদ্দিন পন্ডিত, মো. ওমর ফারুক মোল্লা শামীম, মহিন উদ্দিন মোল্লা, মো. গিয়াস উদ্দিন, গাজী সামিউল আলম, মাওলানা মো. বেলাল হোসেন, মো. আব্দুর রহিম বাপ্পি, মো. ছোটন, মো. ওবায়দুল্লাহ সহ স্থানীয় জামায়াত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD